সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা – Lakshmipur24

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

0
Share

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:  জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, নির্বাচনের পূর্বে নানা ভেদাভেদ ছিল এখন সবাই মিলে একত্রে কাজ করতে হবে। কোন প্রতিহিংসা, কোন প্রতিশোধ পরায়ণতা আমাদের মাঝে যেন না থাকে। যদি আমরা একজন একজনের বিরুদ্ধে লেগে থাকি তাহলে দেশে কোন দিন শান্তি আসবে না। জিনিসপত্রের দাম কমবে না। অতএব আমাদের সকলে মিলে একত্রে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের মোক্তার বাড়ি জামের সামনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি  এসব বলেন। তিনি একই এলাকার বাসিন্দা।

এসময় তিনি আরো বলেন, তবে যারা অন্যায় করেছে, ঘুম করেছে, খুন করেছে, মা বোনের ইজ্জত নষ্ট করেছে, ব্যাংক লুট করেছে, তাদের কোন ক্ষমা নেই। তাদের ন্যায় বিচার শুরু হয়েছে এবং সে বিচার কন্টিনিউ হবে । কিন্ত বাকিদের সঙ্গে সবাই মিলে আমরা একই সমাজের মানুষ। সবাই মিলে একই সঙ্গে সামনের দিনগুলোতে চলবো।

ইসমাঈল জবিউল্লাহ বলেন,  নির্বাচনের আগে পরিস্থিতি ছিল একরকম, নির্বাচনের পরে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন তারেক রহমান শুধু বিএনপির প্রধানমন্ত্রী নয়। তিনি সকল জাত গোষ্ঠি ও  সকল দলের প্রধানমন্ত্রী। সকলের জনকল্যাণ দেখা উনার দায়িত্ব। তারেক রহমান বলেছেন দূর্নীতিকে রোধ করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা জনগণকে জবাবদিহি করতে হবে।  সেগুলো মনে রেখে আগামি দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

এর আগে নিজের শৈশবে বেড়ে ওঠা মোক্তার বাড়ি জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় শেষে তার মায়ের কবর জিয়ারত করেন। পরে আয়োজিত সমাবেশে  উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, কমলনগর প্রেসক্লাব, উপজেলা বিএনপি, কমলনগর কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু। উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাত হুসাইন, বিএনপির উপজেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন প্রমুখ ।

Author

জনপথ আরও সংবাদ

লক্ষ্মীপুরের ৪টি আসনে কে কত ভোট পেয়েছে?

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনকৃত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com