জেনারেলি পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরী শিক্ষায় সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি বিদ্যালয়টির একটি নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাইমারীতে মিড ডে ফুড চালু করেছে। হাইস্কুলে সরকার কারিগরী শিক্ষার দিকে নজর দিয়েছে। জেনারেলি পড়ালেখার পাশাপাশি সরকারের কারিগরী শিক্ষায় অগ্রাধিকার থাকবে। এছাড়া উপবৃত্তির ব্যবস্থাও আছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্ত্বে ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, নোয়াখালীর সাথে লক্ষ্মীপুরের রেল যোগাযোগ স্থাপন এবং এই অঞ্চলের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা এবং সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং
এছাড়াও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।



0Share