সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আগামী একনেক সভায় লক্ষ্মীপুরের নদী ভাঙ্গন রোধ প্রকল্প পাশের সম্ভাবনা

আগামী একনেক সভায় লক্ষ্মীপুরের নদী ভাঙ্গন রোধ প্রকল্প পাশের সম্ভাবনা

আগামী একনেক সভায় লক্ষ্মীপুরের নদী ভাঙ্গন রোধ প্রকল্প পাশের সম্ভাবনা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের আগামী সভায় লক্ষ্মীপুরের নদী ভাঙ্গন রোধ প্রকল্পটি পাশ হতে পারে। প্রধানমন্ত্রী নদী শাসনের প্রকল্প হাতে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নদী ভাঙ্গন প্রতিরোধ হবে। কমলনগর ও রামগতি উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসে এমন কথাগুলো বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী (কর্ণেল) জাহিদ ফারুক।

শুক্রবার সকাল ১১টায় কমলনগর উপজেলার ফলকন লুধুুয়া বাঘার হাট মেঘনা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সবসময় প্রতিশ্রতি বাস্তবায়নের চেষ্টা করেন। অতিদ্রুত কমলনগর-রামগতি ভাঙ্গন রোধে প্রকল্প বাস্তবায়ন হবে। কমলনগর পথ সভা শেষে রামগতির সোনালী গ্রাম, বালুরচর ও চর আলগী এলাকার মেঘনা নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক এমপি ।

কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-০৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্পধারা মহা সচিব মেজর (অব:) আবদুল মান্নান। সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মাহফুজুর রহমান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন, আওয়ামী লীগ কেন্দ্রিয় নেতা আবদুজ জাহের সাজু, বিকল্পধারার সভাপতি মোহাম্মদ উল্যা মিয়া, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক উল্যাহ মিঞা প্রমুখ। উল্লেখ্যযে দীর্ঘ প্রায় ৩০-৩৫ বছর যাবত মেঘনার ভাঙ্গনে লক্ষ্মীপুর কমলনগর ও রামগতি উপজেলা প্রায় বিলীনের পথে। ঘর বাড়ি হারিয়েছে হাজার হাজার মানুষ। তবে গত কয়েক বছরে ভাঙ্গন খুবই তীব্র হয়েছে যাতে মানুষ পুরোপুরি নিরুপায় হয়ে গেছে

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com