সব কিছু
লক্ষ্মীপুর বুধবার , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ভূমি সংক্রান্ত সচেতনতামূলক সভা ও ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিস্থাপন - Lakshmipur24

কমলনগরে ভূমি সংক্রান্ত সচেতনতামূলক সভা ও ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিস্থাপন

কমলনগরে ভূমি সংক্রান্ত সচেতনতামূলক সভা ও ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিস্থাপন

নিজেস্ব প্রতিবেদক || আব্দুর রহমান বিশ্বাস;

লক্ষ্মীপুর জেলার কমলনগরে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান, সেবা সংক্রান্ত তথ্যাবলী, বিদ্যমান সমস্যা ও করণীয় সংক্রান্ত একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

৯ জুন (মঙ্গলবার) সকাল ১১ টায় কমলনগর উপজেলা হলরুমে ভূমি সংক্রান্ত তথ্যাবলী, বিদ্যমান সমস্যা ও করণীয় সংক্রান্ত একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। সভার সভাপত্বিত করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহাত উজ জামান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, কমলনগর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন, উপজেলা
অফিসার ইনচার্জ ফরিদুল আলম, উপজেলা সাব রেজিস্ট্রার মোরশেদ আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরল হুদা চৌধুরী, উপজেলার সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিন, কমলনগরের সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জমির বিরোধ মিটানোর পদ্ধতি, জমি কেনার আগে করনীয়, নামজারি, বন্টননামা, দলিল, দখল, দাখিলা ইত্যাদি বিষয়ে করণীয় ও বিরোধ মেটানোর উপায় নিয়ে দিক নির্দেশনা দেন।
সভায় উপস্থিতি সেবাগ্রহীতাগণ জমিসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন এবং বক্তারা উত্তর দেন ও যথাসম্ভব তাৎক্ষণিক সমাধান করেন।

সভার শেষে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীরা হলেন ফারিহা তাসনিম, তাছফিয়া জান্নাত, মো: শান্ত, ইসরাত জাহান ইসমা, পাপন, শিউলি আক্তার। পুরস্কার তুলে দেওয়ার পর চর কাদিরা ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিস্থাপন করেন প্রধান অতিথি।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের সরেজমিনে মিলেনি সত্যতা

রামগতিতে অস্ত্রসহ ৩ যুবক আটক

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হামলা, ৪ মেয়ে নিয়ে আতঙ্কে গৃহবধূ

অস্তিত্বহীন মসজিদের নামে প্রকল্প দেয়ায় লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে শোকজ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে লক্ষ্মীপুরে শিক্ষক কারাগারে; আড়ালে ষড়যন্ত্র !

সভাপতির স্বাক্ষর জাল করায়, লক্ষ্মীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com