সব কিছু
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সবুজ আগামী গড়ার প্রত্যয়ে কোডেকের বৃক্ষ বিতরণ - Lakshmipur24

সবুজ আগামী গড়ার প্রত্যয়ে কোডেকের বৃক্ষ বিতরণ

সবুজ আগামী গড়ার প্রত্যয়ে কোডেকের বৃক্ষ বিতরণ

কোডেকের CSR Fund-এর আওতায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নে অবস্থিত রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়, রূপসা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রূপসা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বমোট ৮০০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
রুপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সেতু কুমার বড়ুয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল এবং কোডেকের সহকারী পরিচালক  শহীদুল ইসলাম খান ও জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে কোডেকের এই মহতী ও জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি কোডেক পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ফরিদগঞ্জ উপজেলায় কোডেকের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং একটি সুন্দর, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজ যে চারাগুলো বিতরণ করা হয়েছে, সেগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

কোডেক বিশ্বাস করে, আজকের একটি চারা আগামী দিনের একটি সবুজ স্বপ্ন। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাই, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই — সবুজ হোক আমাদের আগামী। 

প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস আরও সংবাদ

লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে শীঘ্রই পরিদর্শন করা হবে: ভিসি

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

শতবর্ষের ঐতিহ্য টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা

ফরিদ ভূইয়া একাডেমি লক্ষ্মীপুরের আধুনিক প্রতিষ্ঠান

১১ বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন রামগঞ্জের শামছুল ইসলাম স্যার

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com