লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্য প্রবাসী রায়পুরবাসীদের সামাজিক সংগঠন রায়পুর সোসাইটি ইউকে এর আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত হন।
লন্ডনের রমফোর্ড রোডের একটি স্থানীয় হলে আয়োজিত এ নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোর্শেদ ফারুক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক ও আবুল বাশার ভূঁইয়া।
বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন আমির আলী চৌধুরী, শাহাজাহান মিয়া মানিক, ইসমাইল হোসেন দুলাল, জামশেদ কবির বাক্কী বিল্লাহ, মাহফুজ বিন আনোয়ার, শেখ মো. দুলাল, মো. সিরাজ, শাহ আলম শাকিল, জামাল হোসেন জুয়েল, শিমুল পাটওয়ারী, ফিরোজ আলম ও মাহবুব আলম খান রাজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচনে রায়পুর সোসাইটি ইউকের নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন,
সভাপতি: জাকির হোসাইন
সাধারণ সম্পাদক: মো. কাওছার
সাংগঠনিক সম্পাদক: গাজী মোহাম্মদ মোরশেদ
অর্থ সম্পাদক: জাফর হোসেন
প্রচার সম্পাদক: আবদুল মোতালেব
নির্বাচন শেষে সংগঠনের সদস্যরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন এবং প্রবাসে রায়পুরবাসীর কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।



0Share