সব কিছু
লক্ষ্মীপুর শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
কেউ যদি মাদক কারবার করে, ছেড়ে দেবেনা আইনশৃঙ্খলা বাহিনী: পানি সম্পদমন্ত্রী

কেউ যদি মাদক কারবার করে, ছেড়ে দেবেনা আইনশৃঙ্খলা বাহিনী: পানি সম্পদমন্ত্রী

কেউ যদি মাদক কারবার করে, ছেড়ে দেবেনা আইনশৃঙ্খলা বাহিনী: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি : আওয়ামী লীগের ১৭ বছরের ধারাবাহিকতায় কেউ যদি মাদক কারবার করে, কাউকে ছেড়ে দেবেনা আইনশৃঙ্খলা বাহিনী। এক্ষেত্রে কারো তদবির করার কোনো সুযোগ থাকবে না। কিছু প্রভাবশালী লোক এ কারবারের সঙ্গে জড়িত। কেউ যদি গর্তে পড়ে যায়, উদ্ধার করার কোনো লোক থাকবে না। শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজলার দক্ষিণ ছিলাদি গ্রামে এক সভায় এসব কথা বলেছেন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নারীবান্ধব। নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের টাকা দিচ্ছে সরকার। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন তারা।’ সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিগোলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার সহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির নেতারা।

প্রতিবেদক

জনপথ আরও সংবাদ

লক্ষ্মীপুরে রেললাইন নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, উদ্বেগ প্রকাশ করছেন আবুল খায়ের ভূঁইয়া

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

লক্ষ্মীপুরের ৪টি আসনে কে কত ভোট পেয়েছে?

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com