সব কিছু
লক্ষ্মীপুর শুক্রবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ বছর পর নিজ এলাকা রামগঞ্জে গেলেন বিএনপি নেতা জিয়া

৭ বছর পর নিজ এলাকা রামগঞ্জে গেলেন বিএনপি নেতা জিয়া

৭ বছর পর নিজ এলাকা রামগঞ্জে গেলেন বিএনপি নেতা জিয়া

নিজস্ব প্রতিনিধি: বিএনপি নেতা, সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বলেছেন, ‘অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও লুটতরাজ করে মহাজোট সরকার দেশকে নরকরাজ্যে পরিণত করেছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য জিয়া শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ শহরে তার বাসভবনের সামনে এক কর্মী সমাবেশে এসব কথা বলেন। প্রায় ৭ বছর পর তিনি তার নির্বাচনী এলাকা রামগঞ্জে আসেন শুক্রবার। এ সময় তিনি গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরে বিএনপি ও ১৮ দলীয় জোটের ৪ নেতা-কর্মীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হানিফ পাটোয়ারী, সাবেক কাউন্সিলর আবদুর ছাত্তার লাতু, আবুল বাশার ছতু, ইউপি চেয়ারম্যান লকিয়ত উল্যাহ, বিএনপি নেতা মিজানুর রহমান মিরন, আবুল খায়ের লেলিন, তোফাজ্জল হোসেন মোল্লা, জামাল হোসেন, মোরশেদ আলম প্রমুখ।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

বর্জ্য অপসারণে লক্ষ্মীপুর পৌরসভার নতুন উদ্যোগ

কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা আর ঔষধ পেলেন ১ হাজার রোগী

রামগঞ্জে ২ শতাধিক শিক্ষার্থীকে শিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com