সব কিছু
লক্ষ্মীপুর রবিবার , ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই রেসিস্ট্যান্স আর্ট অ্যাওয়ার্ড পেলেন রামগতির শিবলী

জুলাই রেসিস্ট্যান্স আর্ট অ্যাওয়ার্ড পেলেন রামগতির শিবলী

জুলাই রেসিস্ট্যান্স আর্ট অ্যাওয়ার্ড পেলেন রামগতির শিবলী

নিজস্ব প্রতিনিধি: জুলাই রেসিস্ট্যান্স আর্ট অ্যাওয়ার্ড-২০২৬-এর দ্বিতীয় গ্র্যান্ড প্রাইজ পেয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নবীন চিত্রশিল্পী শিবলী হাওলাদার।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, প্রতিরোধের ইতিহাস ও জাতীয়তাবাদকে শিল্পের মাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন।

২ আগস্ট রাজধানীর বিআইএএম ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভ্যুলেশন’ অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

দেশব্যাপী আয়োজিত জুলাই গ্রাফিতি প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে অসংখ্য শিল্পী অংশ নেন। বিচারকদের মূল্যায়নে শিবলী হাওলাদারের শিল্পকর্ম বিশেষভাবে প্রশংসিত হয়।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও সাহসকে শিল্পের ভাষায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য।

পুরস্কার পেয়ে শিবলী হাওলাদার বলেন, এ সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; জুলাইয়ের চেতনাকে শিল্পের মাধ্যমে ধারণ করতে চাওয়া প্রতিটি তরুণ শিল্পীর স্বীকৃতি।

তিনি বলেন, এর আগে পাওয়া পুরস্কারগুলোর মধ্যে এটিকে তিনি অন্যতম সেরা মনে করেন। জুলাইয়ে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার স্মৃতি তাঁকে এখনও নাড়া দেয়।

শিবলী বলেন, ‘আমিও হতে পারতাম একজন গর্বিত শহীদ। কিন্তু কেন জানি তা হইনি। আমার এই পুরস্কার জুলাইয়ের সেইসব বীর শহীদের প্রতি উৎসর্গ করছি।’

জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স ও জেআরএ ফাউন্ডেশন এ আয়োজন করে।

শিল্পাঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি তরুণ শিল্পীদের সৃজনশীল চর্চাকে আরও উৎসাহিত করবে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে পাওয়া তিন মর্টার শেল নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের দাফন হলো লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ধানমন্ডিতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: পানিসম্পদ মন্ত্রী

চন্দ্রগঞ্জে অস্ত্র গুলি উদ্ধার

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com