সব কিছু
লক্ষ্মীপুর , ,
লক্ষ্মীপুরে রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

সংবাদদাতা: ‎লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা বাজারে এ ঘটনা ঘটে।
‎
‎আহতরা হলেন—দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝি, বিএনপি কর্মী মহাসিন কবির, দাদন মাঝি ও মানিক মাঝি এবং যুবদল নেতা কবির হোসেন।
‎
‎আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে একটি তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে পূর্ববিরোধের জেরে বিকেলে দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল ব্যাপারি ও আমির হোসেনের নেতৃত্বে সোহেল, বাবু, হানিফ, জাকির, জহির, জামালসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেন আহতরা।
‎
‎আহত বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝি বলেন, সকালে একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু পূর্ববিরোধের জেরে বিকেলে রাসেল ব্যাপারি ও আমির হোসেনের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করা হয়।
‎
‎আহত মহাসিন কবির বলেন, সকালে কী নিয়ে ঝামেলা হয়েছে, তা তিনি জানতেন না। বিকেলে বাজারে যাওয়ার পথে অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে তার ওপর হামলা করা হয়। তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তার বাবা দাদন মাঝি, চাচা এরশাদ মাঝি, মানিক মাঝি ও ছোট ভাই কবির হোসেনও হামলার শিকার হন। এতে তার বাবা গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।
‎
‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎অভিযোগের বিষয়ে মিজানুর রহমান রাসেল ব্যাপারি বলেন, বিকেলে তার ওপর হামলার চেষ্টা করা হলে পরে তাদের লোকজন পাল্টা মারধর করেন। তাদের পক্ষেরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি দাবি করেন।
‎
‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া বলেন, হাজিমারা বাজারে হামলার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নারীঘটিত অপকর্ম-সামাজিক অবক্ষয়ে জড়িত জামায়াত-শিবির: পানিসম্পদমন্ত্রী 

লক্ষ্মীপুরে সিএমএসএমই খাতের আর্থিক সেবা সম্প্রসারণে লিড ব্যাংকের সমন্বয় সভা

প্রবাসীর চলাচলের জমি দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, বন্টননামা করে অস্বীকার

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন: আসামি শাকিল গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মেঘনা নদীর নতুন চরে জাল ফেলার জায়গা দখল নিয়ে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা

রামগতিতে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com