সব কিছু
লক্ষ্মীপুর , ,
সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে: হুইপ নিজান

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে: হুইপ নিজান

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে: হুইপ নিজান

আব্দুর রহমান বিশ্বাস:  বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, উৎসবে পরিণত হয়েছে। উৎসবটি যেন সবাই নিরাপদে ও আনন্দের সাথে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে জানান জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান। 

রবিবার ​(১৮ অক্টোবর) কমলনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং নগদ অর্থ ও বস্ত্র (শাড়ি) বিতরণ করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান। ​পরিদর্শনকালে হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি মণ্ডপগুলোর সার্বিক শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। ​

এ সময় আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান, সার্কেল শামসুল হক, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​পূজামণ্ডপে আর্থিক অনুদান ও নতুন শাড়ি উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় আয়োজক কমিটি ও সুবিধাভোগীরা। তারা হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি-র এই সম্প্রীতিমূলক উদ্যোগ ও সার্বিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে: হুইপ নিজান

সওজের খেয়ালিপনায় আটকে আছে উন্নয়ন কাজ, ভোগান্তিতে জনসাধারণ!

লক্ষ্মীপুরে দুটি উপজেলায় ৭০টি অবৈধ ইটভাটা বন্ধে হুইপসহ দুই এমপির জরুরি চিঠি

১ কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থাকায় লক্ষ্মীপুরে ইটভাটার পরিবেশ ছাড়পত্র বাতিল

লক্ষ্মীপুরে সাত পুলিশ সদস্যের নামে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

চন্দ্রগঞ্জে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com