সব কিছু
লক্ষ্মীপুর , ,
লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে সভা

লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে সভা

লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে সভা

লক্ষ্মীপুর জেলার রায়পুর, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলা জেলার ভোলা সদর উপজেলার মধ্যকার দীর্ঘদিনের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার  (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মেঘনা নদীবিধৌত এই অঞ্চলগুলোর সীমানা জটিলতা নিরসন করা গেলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরবে। 

তিনি বিদ্যমান নথিপত্র, সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের রেকর্ড পর্যালোচনা করে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সীমানা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সীমানা বিরোধের কারণে চরাঞ্চল ও নদীভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষ নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। সকলের সমন্বিত উদ্যোগ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান হলে এ অঞ্চলের জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা চিহ্নিতকরণের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা এবং আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সেতু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট উপজেলাগুলোর সীমানা নির্ধারণ সংক্রান্ত বিদ্যমান প্রতিবন্ধকতা, আইনগত দিক এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে লক্ষ্মীপুরের স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদীর পূর্ব পাশের সকল ভূখণ্ড জনদুর্ভোগ নিরসনে ও জনসেবা নিশ্চিতকরণে লক্ষ্মীপুর জেলার অন্তর্ভুক্ত করার দাবি অনেক দিনের। 

প্রতিবেদক

বাংলাদেশনিউজ আরও সংবাদ

মানবিক কাজের স্বীকৃতি পেল ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

আইসিসিবিতে দেশীয় ফার্নিচার কোম্পানিগুলোর পণ্যের প্রদর্শনী

নোয়াখালীতে সাংবাদিককে মারধর; হত্যার হুমকি

নিজ দল থেকেই শুদ্ধি অভিযান, নতুন রাজনীতির পথে তারেক রহমান

ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিনে বদলাবে ১০০ নারীর জীবন

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com