সব কিছু
লক্ষ্মীপুর , ,
দত্তপাড়া ইউনিয়ন নির্বাচনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে বিএনপি’র মনোনয়ন ফরম পেলেন মোহাঃ আমির হোসেন (সুমন) - Lakshmipur24

দত্তপাড়া ইউনিয়ন নির্বাচনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে বিএনপি’র মনোনয়ন ফরম পেলেন মোহাঃ আমির হোসেন (সুমন)

দত্তপাড়া ইউনিয়ন নির্বাচনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে বিএনপি’র মনোনয়ন ফরম পেলেন মোহাঃ আমির হোসেন (সুমন)

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এলাকার তরুণ ও জনপ্রিয় মুখ মোহাঃ আমির হোসেন (সুমন)।

সম্প্রতি এক আয়োজনের মধ্য দিয়ে তাঁর হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়, যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাঃ আমির হোসেন (সুমন) বলেন, এলাকার সর্বস্তরের মানুষের আমন্ত্রণে ও ভালোবাসা নিয়েই তিনি এই দায়িত্ব কাঁধে নিতে চান। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিত করতে এবং এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন।

তিনি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর পাশে থেকে সবসময় সততার সাথে কাজ করা, সবার জন্য সমান উন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও অন্যান্য নাগরিক সুবিধা উন্নত করা, একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও দায়িত্বশীল পরিসেবা গড়ে তোলা ও জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুশাসন ও জবাবদিহিমূলক কাজ পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনতা ও দলীয় নেতাকর্মীদের দোয়া, ভালোবাসা এবং পূর্ণ সমর্থন প্রত্যাশা করেছেন।

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৪ জেলেকে জরিমানা

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম শুরু

লক্ষ্মীপুরের ৬ষ্ঠ উপজেলা হলো ‘‘চন্দ্রগঞ্জ”

জাতীয় সংসদের হুইপ হলেন আশরাফ উদ্দিন নিজান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

শিক্ষা, প্রবাসী আয় ও প্রযুক্তিতে এগিয়ে রামগঞ্জ উপজেলা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com