সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে এনএস রায়হান ট্যুরস এন্ড ট্রাভেলস এর উদ্যোগে হজ প্রশিক্ষণ

কমলনগরে এনএস রায়হান ট্যুরস এন্ড ট্রাভেলস এর উদ্যোগে হজ প্রশিক্ষণ

কমলনগরে এনএস রায়হান ট্যুরস এন্ড ট্রাভেলস এর উদ্যোগে হজ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি:: হজ পালনের সঠিক নিয়মকানুন, ইবাদত, এবং মক্কা-মদিনায় করণীয় বিষয়গুলো নির্ভুলভাবে শেখার জন্য হাজীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এ হজ্ব প্রশিক্ষণের আয়োজন করে এনএস রায়হান ট্যুরস এন্ড ট্রাভেলস । কর্মশালায় পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য ৪৫ জন হাজী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। এনএস রায়হান ট্যুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক এনএস রায়হানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ওমরা হজ বিষয়ে আলোচনা করেন, ধর্মীয় আলোচক মাহমুদুল হাসান, হাজিরহাট মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ভবানীগঞ্জ কলেজের সাবেক ভারপ্রাপ্ত শেখ শহিদুল আলম, মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম।

এসময় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকার ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী ৪৫ জন হাজী উপস্থিত ছিলেন।

স্থানীয়ভাবে জানা গেছে এনএস রায়হান ট্যুরস এন্ড ট্রাভেলস দীর্ঘ প্রায় ২০ বছর যাবত ওমরা হজ, পবিত্র হজসহ বিভিন্ন দেশে ছোট বড় ট্যুর এবং ট্রাভেলসের আয়োজন করে থাকে। চলতি জুন মাসে পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে ৪৫ জন হাজী সৌদি আরবগমন করবেন। এটি এনএস ট্যুরস এন্ড ট্রাভেলসের ১১তম কাফেলা।

হজের পাশাপাশি এ প্রতিষ্ঠানের মাধ্যমে যে কোন ধরনের ভিসা, বিমান টিকেটসহ বিদেশগামীদের বিশেষ সেবা প্রদান করে এ এনএস রায়হান ট্যুরস এন্ড ট্রাভেলস ।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে সালিশকে কেন্দ্র করে দাদাকে গুলি করে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে ‘শাহ্ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি; ১৬০ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

লক্ষ্মীপুরে কোডেকের উদ্যোগে আমন ধানের বীজ বিতরণ

চাকরি ছেড়ে দিবে বলায় মালিকের পিটুনিতে কর্মচারী হাসপাতালে

জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে বেইমানি করেছে: রুহুল আমীন ভূঁইয়া

একাত্তরের চেতনা বিক্রি করার মত আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দিব না: হুইপ নিজান

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com