সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের দাফন হলো লক্ষ্মীপুরে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের দাফন হলো লক্ষ্মীপুরে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের দাফন হলো লক্ষ্মীপুরে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) মরদেহ দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়। 

নিহত সজিব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের। সজিব বড় এবং সুজন ছোট।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন সজিব। চলতি বছরের শুরুতে কাজের সহযোগিতার জন্য ছোট ভাই সুজনকেও সৌদি আরবে নিয়ে যান তিনি। ১৫ জুলাই দিবাগত রাতে খেজুর বোঝাই একটি পিকআপ নিয়ে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৭ জুলাই) রাতে দুই ভাইয়ের মরদেহ লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে পৌঁছায়। তার তাদেরকে শেষ বারের মতো দেখতে আশপাশের মানুষ ওই বাড়িতে ভিড় করে। সকালে জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও গ্রামের মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com