নিজস্ব প্রতিনিধি: বিএনপি নেতা, সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বলেছেন, ‘অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও লুটতরাজ করে মহাজোট সরকার দেশকে নরকরাজ্যে পরিণত করেছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য জিয়া শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ শহরে তার বাসভবনের সামনে এক কর্মী সমাবেশে এসব কথা বলেন। প্রায় ৭ বছর পর তিনি তার নির্বাচনী এলাকা রামগঞ্জে আসেন শুক্রবার। এ সময় তিনি গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরে বিএনপি ও ১৮ দলীয় জোটের ৪ নেতা-কর্মীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হানিফ পাটোয়ারী, সাবেক কাউন্সিলর আবদুর ছাত্তার লাতু, আবুল বাশার ছতু, ইউপি চেয়ারম্যান লকিয়ত উল্যাহ, বিএনপি নেতা মিজানুর রহমান মিরন, আবুল খায়ের লেলিন, তোফাজ্জল হোসেন মোল্লা, জামাল হোসেন, মোরশেদ আলম প্রমুখ।
প্রতিবেদক
-
এ প্রতিবেদকের প্রতিবেদনRecent Posts



0Share