কুষ্টিয়ায় জামায়াতের সংসদ সদস্য আমির হামজা কতৃক হামলা ও গনঅধিকার পরিষদকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মশাল মিছিল করে গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা। রবিবার রাতে শহরের সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমনি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক গণঅধিকার পরিষদকে নিয়ে কটূক্তি এবং নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে এই বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রবিবার রাতে গণঅধিকার পরিষদ এবং এর সহযোগী সংগঠন যুব ও ছাত্র অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুনী সংলগ্ন সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন এবং পরে উত্তর তেমুনী এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সংসদ সদস্য আমির হামজা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণঅধিকার পরিষদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন। তারা অবিলম্বে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
উক্ত প্রতিবাদী মশাল মিছিলে উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মো: ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন লায়েক, গণঅধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি রমজান আলি শিপন, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি সার্জেন্ট সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সায়েদুর রহমান রাফি এবং সাধারণ সম্পাদক মো: ইউসুফ হোসেনসহ আরো অনেকে।
এছাড়াও কর্মসূচিতে লক্ষ্মীপুর জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিটের গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মসূচিতে লক্ষ্মীপুর জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিটের গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।



0Share