সব কিছু
লক্ষ্মীপুর , ,
বাজুস লক্ষ্মীপুর জেলা নির্বাচনে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী প্রার্থী অজয় রায়, মনোনয়নপত্র সংগ্রহ - Lakshmipur24

বাজুস লক্ষ্মীপুর জেলা নির্বাচনে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী প্রার্থী অজয় রায়, মনোনয়নপত্র সংগ্রহ

বাজুস লক্ষ্মীপুর জেলা নির্বাচনে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী প্রার্থী অজয় রায়, মনোনয়নপত্র সংগ্রহ

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে প্রার্থী হতে যাচ্ছেন অজয় রায়। সোমবার (১৭ আগস্ট) বিকেলে জেলা বাজুসের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। নির্বাচন বোর্ডের সদস্য ওমর ফারুক তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

অজয় রায় জেলা শহরের স্বর্ণকার সড়কের ‘স্বর্ণালয়’ জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। মনোনয়নপত্র সংগ্রহকালে স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীরা তার সাথে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর অজয় রায় বলেন, “বাজুসকে ব্যবহার করে কেউ যাতে কোনো ব্যক্তিগত সুবিধা নিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সব ধরনের সুযোগ-সুবিধা পাবে আমাদের প্রিয় সংগঠন ও এর সাধারণ সদস্যরা।”

উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের কর্মের বিচার আপনাদের ওপর ছেড়ে দিলাম। আমাকে যোগ্য মনে করলে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে অমূল্য ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং আপনাদের সেবা করার সুযোগ দেবেন।”

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মস্কোর ডিজিটাল ফোরামে যাচ্ছেন লক্ষ্মীপুরের উদ্যোক্তা “আইসিটিবাংলা’’ সিইও রবিন

লক্ষ্মীপুর থেকে মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে যাচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা শামীম

​লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল

লক্ষ্মীপুরে ৭৮ হাজার শিশুকে হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

লক্ষ্মীপুরে রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

নারীঘটিত অপকর্ম-সামাজিক অবক্ষয়ে জড়িত জামায়াত-শিবির: পানিসম্পদমন্ত্রী 

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com