সব কিছু
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্জ্য অপসারণে লক্ষ্মীপুর পৌরসভার নতুন উদ্যোগ

বর্জ্য অপসারণে লক্ষ্মীপুর পৌরসভার নতুন উদ্যোগ

বর্জ্য অপসারণে লক্ষ্মীপুর পৌরসভার নতুন উদ্যোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুর পৌর এলাকার বাসা-বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিত্যদিনের বর্জ্য অপসারণের নতুন উদ্যোগ গ্রহণ করা হয়ছে। আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘সার্ভ বাংলাদেশ ইউনিয়ন লিমিটেডের’ মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হবে। 

রোববার (৩০ আগস্ট) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পৌরসভার লোগো সম্বলিত টি-শার্ট উন্মোচন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, হিসাব রক্ষক শাহাদাত হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, সহকারী প্রকৌশলী শামছুল আলম প্রমুখ। 

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা লক্ষ্মীপুর পৌরসভাকে গ্রীণ এন্ড ক্লিন শহর হিসেবে গড়ার পরিকল্পনা নিয়েছি। এর ধারাবাহিকতায় আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণে কাজ করবে। এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আশা করছি আমাদের উদ্যোগ সফল হবে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

বর্জ্য অপসারণে লক্ষ্মীপুর পৌরসভার নতুন উদ্যোগ

কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা আর ঔষধ পেলেন ১ হাজার রোগী

রামগঞ্জে ২ শতাধিক শিক্ষার্থীকে শিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ রান্ড ও ফোন চুরি: রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com