সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নৌ-বন্দর স্থাপন ও রেলপথের ব্যবস্থা হবে: এরশাদ

লক্ষ্মীপুরে নৌ-বন্দর স্থাপন ও রেলপথের ব্যবস্থা হবে: এরশাদ

লক্ষ্মীপুরে নৌ-বন্দর স্থাপন ও রেলপথের ব্যবস্থা হবে: এরশাদ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নৌ-বন্দর ও রেলপথ স্থাপনের আশ্বাস দিয়েছেন,প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বিকেল শহরের নছির আহমদ ভুঁইয়া মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ সব আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বিএনপি’র দিন শেষ, আওয়ামীলীগে গডফাদার। এ দুই দল দেশের জন্য এখন অশান্তি। বৃহস্পতিবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে যোগ্য লোকে চাকুরি পায় না। টাকা দিয়ে চাকুরী হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা চাকুরি পায়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু।

রায়পুর আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম।

প্রতিবেদক

জনপথ আরও সংবাদ

সরকার মাধ্যমিকে কারিগরী শিক্ষা অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী

কেউ যদি মাদক কারবার করে, ছেড়ে দেবেনা আইনশৃঙ্খলা বাহিনী: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে রেললাইন নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, উদ্বেগ প্রকাশ করছেন আবুল খায়ের ভূঁইয়া

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

লক্ষ্মীপুরের ৪টি আসনে কে কত ভোট পেয়েছে?

লক্ষ্মীপুরে রেললাইন শুধু জরিপ করেই ৪১ বছর পার!

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com