নিজস্ব প্রতিনিধি: টেপবল বিপিএল এর দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে নভেম্বরে। এই উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে প্লেয়ার ড্রাফট হয়। প্লেয়ার ড্রাফটে বিপিএল এর সিজন টু-তে শরীয়তপুর দূরন্ত ফাইটার্সের হয়ে ডাক পায় লক্ষ্মীপুরের সোহাগ আদর। সোহাগ আদর লক্ষ্মীপুর জেলা ক্রিকেট টিমের নিয়মিত প্লেয়ার।
এছাড়াও তিনি লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ন্যাশনাল চ্যাম্পিয়নশীপেও খেলেছেন এই সোহাগ আদর। তিনি পেশায় একজন প্রবাসী হলেও সেখানেও নিয়মিত ক্রিকেট খেলেন। ইতিমধ্যে সৌদি আরবও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। লক্ষ্মীপুর ক্লাবের ম্যানেজার আমিনুল রাজু বলেন, সোহাগ ক্রিকেট পাগল।
জেলার ক্রিকেটে তার বেশ অবদান রয়েছে। সে আমাদের ক্লাবের নিয়মিত একজন ক্রিকেট প্লেয়ার। টেপবলেও সে দারুন ব্যাটিং করে। ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে সে বেশ জনপ্রিয়। সোহাগ টেপবল বিপিএল এর দ্বিতীয় আসরে শরীয়তপুর দূরন্ত ফাইটার্সের হয়ে ডাক পাওয়ায় আমরা বেশ উচ্ছ্বসিত। আমরা তার সফলতা কামনা করছি। উল্লেখ যে ২০২৪ সালে এই সোহাগ আদরের হাত ধরেই লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড শরীয়তপুর টি ২০ লীগে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। যা এ যাবত কালে জেলা হিসেবে লক্ষ্মীপুরের জন্য অত্যন্ত গৌরবের।
Authors
-
এ প্রতিবেদকের প্রতিবেদনRecent Posts -



0Share