সব কিছু
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরের তোরাবগঞ্জ ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের উপনির্বাচন

কমলনগরের তোরাবগঞ্জ ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের উপনির্বাচন

0
Share

কমলনগরের তোরাবগঞ্জ ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের উপনির্বাচন

কমলনগর: কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে তোরাবগঞ্জ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ সেলিমের বড় ছেলে ফয়সল আহমেদ রতন এবং চরমার্টিন ইউনিয়নে ডাঃ আলী আহাম্মদ বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শেখ ফরিদ এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, তোরাবগঞ্জ ইউনিয়নে ফয়সল আহমেদ রতন (দোয়াত-কলম) ৩ হাজার ৮৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুজ্জাহের (তালা) পেয়েছেন ২ হাজার ৫২১ ভোট।অপরদিকে, চরমার্টিন ইউনিয়নে ডাঃ আলী আহাম্মদ (আনারস) ৪ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউছুফ আলী (কাপ-পিরিচ) পেয়েছেন ৩ হাজার ৫৭২ ভোট।

প্রসঙ্গত, গত ১ জুলাই তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে এবং ১২ জুলাই চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদ দু’টি শূন্য হয়।

প্রতিবেদক

জনপথ আরও সংবাদ

ভোলা-লক্ষ্মীপুর সেতু নিয়ে জাপানের আগ্রহ

সরকার মাধ্যমিকে কারিগরী শিক্ষা অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী

কেউ যদি মাদক কারবার করে, ছেড়ে দেবেনা আইনশৃঙ্খলা বাহিনী: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে রেললাইন নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, উদ্বেগ প্রকাশ করছেন আবুল খায়ের ভূঁইয়া

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

লক্ষ্মীপুরের ৪টি আসনে কে কত ভোট পেয়েছে?

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com