সব কিছু
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪০ বছর পর লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আ’লীগের

৪০ বছর পর লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আ’লীগের

৪০ বছর পর লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আ’লীগের

লক্ষ্মীপুর: ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী সিরাজুল ইসলাম নির্বাচিত হওয়ার পর গত ৪০ বছরে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে আ’লীগের আর কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।

চার দশক পর এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে হারানো আসন পুনঃরুদ্ধারের সুযোগ পায় আওয়ামী লীগ। আর তা কাজে লাগিয়েছেন আওয়ামী লীগের সমর্থকরা।

রোববারের অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পপতি নাসা গ্রুপের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক একেএম মিজানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৮১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৮২৮ভোট।

এ আসনের অপর দু’প্রার্থী ফুটবল প্রতীকের (স্বতন্ত্র) অ্যাডভোকেট একেএম শরীফ উদ্দীন ৭৭৬ এবং লাঙ্গল প্রতীকের (জাতীয় পার্টি-এরশাদ) মো. বেলাল হোসেন ২৩৪ ভোট পান।

প্রসঙ্গত, এ আসনের ১০৯টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৭১৯ জন। এর মধ্যে নির্বাচনবিরোধীদের হামলা-ভাংচুর এবং ব্যালট পেপার লুট ও অগ্নিসংযোগের ঘটনায় ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

স্থগিত কেন্দ্রগুলোতে মোট ৩০ হাজার ৭২০ জন ভোটার রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে বেশি হওয়ায় ওইসব কেন্দ্রে পুনঃনির্বাচনের প্রয়োজন হচ্ছে না।

প্রতিবেদক

জনপথ আরও সংবাদ

ভোলা-লক্ষ্মীপুর সেতু নিয়ে জাপানের আগ্রহ

সরকার মাধ্যমিকে কারিগরী শিক্ষা অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী

কেউ যদি মাদক কারবার করে, ছেড়ে দেবেনা আইনশৃঙ্খলা বাহিনী: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে রেললাইন নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, উদ্বেগ প্রকাশ করছেন আবুল খায়ের ভূঁইয়া

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

লক্ষ্মীপুরের ৪টি আসনে কে কত ভোট পেয়েছে?

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com