লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটিকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।১৮ জুন দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটিকে এই সংবর্ধনা দেওয়া হয়।প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ছাইফ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মো: ফয়েজ আহমেদ।তিনি চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সদস্য, শিক্ষানবীশ আইনজীবী ও যুবনেতা হিসেবে এলাকায় সুপরিচিত।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জহিরুল ইসলাম, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, মাহফুজুর রহমানসহ নতুন ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সভাপতি যুবনেতা মো: ফয়েজ আহমেদ বলেন, “বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত।” তিনি নতুন কমিটি এবং এলাকাবাসীকে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসায় না জড়িয়ে, মিলেমিশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে নতুন কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে সততার সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান ভূঁইয়া, আবু তাহের,রুহুল আমিন, ডাক্তার কাদের,আমেরিকান প্রবাসী সেলিম, নাসির, ইসমাইল, হারুন, নুরুল আমিন মোল্লাসহ স্থানীয় সাধারণ অভিভাবক, শিক্ষার্থীরা, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



0Share