সব কিছু
লক্ষ্মীপুর বুধবার , ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রথমবার কমলনগরে গণিত অলিম্পিয়াড, অংশ নেবে ১৮ স্কুল

প্রথমবার কমলনগরে গণিত অলিম্পিয়াড, অংশ নেবে ১৮ স্কুল

প্রথমবার কমলনগরে গণিত অলিম্পিয়াড, অংশ নেবে ১৮ স্কুল

নিজস্ব প্রতিনিধি: প্রথমবারের মতো লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গণিত অলিম্পিয়াড। উপজেলার ১৮টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশ নেবে।

আগামী ১২ আগস্ট উপজেলার হাজিরহাটস্থ কোহা সিটি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমলনগর উপজেলা প্রশাসন ও কমলনগর গণিত ও বিজ্ঞান সমিতির যৌথ আয়োজনে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অলিম্পিয়াডে উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। জুনিয়র গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং সিনিয়র গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে।

প্রথমবারের এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, গণিত অলিম্পিয়াডটি শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ানোর পাশাপাশি গণিত ও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে।

অলিম্পিয়াডে উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

অলিম্পিয়াডের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান।

প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস আরও সংবাদ

সবুজ আগামী গড়ার প্রত্যয়ে কোডেকের বৃক্ষ বিতরণ

লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে শীঘ্রই পরিদর্শন করা হবে: ভিসি

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

শতবর্ষের ঐতিহ্য টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা

ফরিদ ভূইয়া একাডেমি লক্ষ্মীপুরের আধুনিক প্রতিষ্ঠান

১১ বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন রামগঞ্জের শামছুল ইসলাম স্যার

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com